× Banner
সর্বশেষ
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক ক্ষমতা নয় মানুষের সেবা এই অঙ্গীকার ধারন করে নিরলসভাবে এগিয়ে চলেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

স্টাফ রিপোর্টার বেনাপোল

যশোর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব বেনাপোলে আটক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
তানজিব নওশাদ পল্লব

পার্শ্ববর্তী দেশ ভারত গমণকালে যশোর জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার হন। ট্যুরিষ্ট ভিসা নিয়ে তিনি ভারতে গমনের উদ্দেশ্যে বেনাপোল চেকপোষ্টে পৌছালে ৪৯ ব্যাটালিয়ন,বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র আইসিপি ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে। তার পাসপোর্ট নাম্বার- এ ০১৩৪১৮৪৪।
তানজিব নওশাদ এর বাড়ী যশোর জেলার পৌরসভাধীন পুরাতন কসবা এলাকায়। তার পিতার নাম-সাইফুজ্জামান। দীর্ঘদিন যাবৎ সে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত আছেন। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে আ.লীগসহ এর অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মীদের বিদেশ গমনে বিধি-নিষেধ রয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ পদে যে সকল নেতা-নেতৃবৃন্দ রয়েছেন তাদের জন্য সীমান্ত এলাকা জুড়ে কড়া নজরদারী রয়েছে,যাতে তারা কোন প্রকারে পালাতে না পারে।
এদিকে,গ্রেফতারের বিষয়ে বিজিবি সূত্রে জানা গেছে,শুক্রবার(২৩ আগষ্ট) সকাল ৮’২০ মিনিটের দিকে তানজিব নওশাদ ভারতে পালাবার উদ্দেশ্যে সে তার পাসপোর্ট সহকারে বেনাপোল চেকপোষ্ট এলাকায় প্রবেশ করে। সেখানে অবস্থিত সোনালী ব্যাংক শাখা হতে ভ্রমণ ট্যাক্স এবং ইমিগ্রেশন প্রবেশের রশিদ সংগ্রহ করে ইমিগ্রেশন অভ্যন্তরে প্রবেশের চেষ্টাকালে তার গতিবিধি সন্দেহ হলে সেখানে অবস্থিত বিজিবি’র তল্লাশী কেন্দ্রের দায়িত্বরত সদস্যরা তাকে তার পরিচয় নিয়ে চ্যালেঞ্জ করলে,সে তার পরিচয় সম্পর্কে স্বীকারোক্তি দিলে তাকে গ্রেফতার করে প্রথমে চেকপোষ্টে অবস্থিত আইসিপি ক্যাম্পে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ৪৯ বিজিবি’র যশোর জেলার অধিনায়ক লে,কর্ণেল সাইফুল্লা সিদ্দিকি’র নির্দেশে বেনাপোল পোর্টথানায় তাকে সোপর্দ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..