× Banner
সর্বশেষ
মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা

কালবৈশাখী ঝড়ে তচনচ হয়ে গেল দাকোপের বটবুনিয়া বাজার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
দাকোপের বটবুনিয়া বাজার

নিরুপম মন্ডল, দাকোপ(খুলনা): দাকোপের বটবুনিয়া বাজার কালবৈশাখী ঝড়ে তচনচ। এই ঝড়ের আঘাত যেন বটবুনিয়া বাজারের ব্যবসায়ীদের জন্য মরার উপর খাড়ার ঘা।

আজ ৭ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ ধেয়ে আসা কালবৈশাখী ঝড়ে তচনচ হয়ে গিয়েছে খুলনার দাকোপ উপজেলার বটবুনিয়া বাজার। করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘোষিত লক ডাউনে দীর্ঘদিন দোকান বন্ধ থাকার মধ্যে এই ঝড়ের আঘাত যেন বটবুনিয়া বাজারের ব্যবসায়ীদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী প্রবীর মন্ডল(প্রধান শিক্ষক) মোবাইল ফোনে দি নিউজের প্রতিবেদককে জানান, ওই সময়ে আমরা বাজারে এসেছিলাম কিছু মুদি কেনাকাটা করতে। হঠাৎ বৃষ্টি আসলে আমরা যে যার মত বিভিন্ন দোকানে আশ্রয় নিই। এমন সময় হঠাৎ করেই শুরু হয় কালবৈশাখী ঝড়। কোনকিছু বুঝে ওঠার আগেই একটা প্রচন্ড দমকা ঝাপটা এসে বাজারের ১৮থেকে ২০টা দোকানের চাল এবং বেড়া উড়িয়ে নিয়ে কোনোটি রাস্তার উপর আবার কোনোটি পাশের মাঠের মধ্যে নিয়ে যায়। দোকানের ভিতর থাকা মালামাল সব বৃষ্টিতে ভিজে একেবারেই নষ্ট হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক বাসুদেব মন্ডল কান্না জড়িত কন্ঠে বলেন, করোনা পরিস্থিতির জন্য দীর্ঘ দেড় মাস দোকান বন্ধ রেখে আমাদের একপ্রকার খেয়ে না খেয়ে দিন কাটছে। তার উপর আবার এই ঝড়ে দোকান ঘর ভেঙে গেল। পরিবার পরিজন নিয়ে এবার পথে বসা ছাড়া আর কোন উপায় রইল না।
এমতাবস্থায় ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন তাদের ব্যবসা প্রতিষ্ঠান আবার দাঁড় করানোর জন্য বটবুনিয়া বাজার কমিটি উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারি সহযোগিতা কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..