× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

ভারতের শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের ‘মৃত্যুর’ গুজব নিয়ে হইচই

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
পাকিস্তানের করাচীতেই দাউদ

ভারতের শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিম মারা গেছেন—এমন গুজব চাউর হয়েছে ইন্টারনেটে। গুঞ্জন উঠেছে, তার শরীরে নাকি বিষ প্রয়োগ করা হয়েছিল। এরপর পাকিস্তানের করাচি শহরের একটি হাসপাতালে মৃত্যু হয় তার। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে এক প্রকার হইচই। গুঞ্জন আরও জোরদার হয় কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে। তাতে দেখা যায়, এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আনোয়ারুল হক কাকার দাউদের মৃত্যুর খবর নিশ্চিত করে তার আত্মার শান্তি কামনা করেছেন।

তবে তথ্যের সত্যতা যাচাই–বাছাইকারী ওয়েবসাইট ডিএফআরএসি জানিয়েছে, ছড়িয়ে পড়া স্ক্রিনশটে যে এক্স অ্যাকাউন্টটি দেখা গেছে, তা আনোয়ারুল হক কাকারের নয়। সেটি ভুয়া। কাকারের আসল যে এক্স অ্যাকাউন্ট, তাতেও স্ক্রিনশটের মতো কোনো পোস্ট পাওয়া যায়নি।

দাউদ ইব্রাহিমের জন্ম ১৯৫৫ সালে। মুম্বাইয়ের একটি বস্তিতে তার বেড়ে ওঠা। ১৯৯৩ সালে শহরটিতে বোমা হামলার ঘটনার পর ভারত ছেড়ে যান তিনি। সে বছরের ১২ মার্চ ওই হামলা চালানো হলে ২৫৭ জন নিহত হন। আহত হন ৭০০ জনের বেশি মানুষ। অভিযোগ রয়েছে, হামলার পরিকল্পনা করেছিলেন দাউদ ইব্রাহিম।

এ পর্যন্ত ১২ বার দাউদ ইব্রাহিমের ‘মৃত্যুর’ গুজব ছড়িয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..