× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি

দাঁতরাঙা একটি ফুলের নাম

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

অঞ্চলভেদে এই ফুলের নাম কাঞ্চন ফুল। এ ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় একে খুঁজতে গিয়ে পেলাম এর নাম দাঁত রাঙা। দাঁতরাঙা এক ধরনের গুল্মজাতীয় গাছ যা বাংলাদেশে আগাছা হিসেবে পরিচিত। এটি প্রধাণত পাহাড়ি বা উচুঁ এলাকায় বেশি দেখা গেলেও সারা দেশেই জন্মাতে দেখা যায়। দাঁতরাঙা ফুলটি গন্ধহীন। প্রায় সারা বছরই ফুল ফোটলেও প্রধানত গ্রীষ্ম-বর্ষায় গাছে প্রচুর ফুল ফোটে। ডালের আগায় অল্প কয়েকটি ফুলের গুচ্ছ থাকে।
বলা হয় এই গাছে ছোট আকৃতির যে ফল জন্মে তা খেলে দাঁত বেগুনি হয়ে যায় বলে এর নামকরণ করা হয়েছে “দাঁতরাঙা”। এর পাতা দেখতে তেজপাতার ন্যায় হওয়ায় একে ‘বন তেজপাতাও’ বলে হয়।
দাঁতরাঙা ফুলের বিচি, এই বিচি খেলেই দাঁত রাঙা বা রঙিন হয় বলে এই ফুলর নাম করণ হয়েছে দাঁতরাঙা।
কথিত আছে বাংলার নবাব সিরাজউদ্দৌলার খুব প্রিয় ছিলো এই ফুল। তাই তিনি এর নাম দেন বেগম বাহার।
আরো কথিত আছে যে এলাকায় এই দাঁতরাঙা ফুল জন্মে সেখানে নাকি ভালো চা বাগান করা সম্ভব।
এটির ঔষধি গুণ আছে। বমি এবং জোঁক এর কামড় থেকে রক্ত বন্ধ করতে এর ব্যবহার হয়। এটি কৌষ্ঠ্যকাঠিন্য রোগে ব্যবহৃত হয়। তাছাড়া এর পাতার রস আমাশয়, পেটব্যথা, বাত ও বাতজ্বর দূর করতে পারে।
অন্যান্য ও আঞ্চলিক নাম : লুটকি, ফুটুকী, ফুটকলা, ফুটুল, বন তেজপাতা, বেগম বাহার।
বিদেশী নাম : Malabar Melastome, Indian rhododendron, Singapore rhododendron, Planter’s rhododendron, Senduduk.
বৈজ্ঞানিক নাম : Melastoma malabathricum


এ ক্যটাগরির আরো খবর..