ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও দস্তমপুর গ্রামে আপন পিতা কর্তৃক সন্তানকে ধর্ষণের ঘটনায় অবশেষে মামলা রেকর্ড করেছে পুলিশ।
জেলা মহিলা পরিষদ সূত্রে জানা যায়, তিনদিন অক্লান্ত পরিশ্রমের ফলে ঠাকুরগাঁও পীরগঞ্জ থানায় মামলাটি রেকর্ড করেছে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ।
ঠাকুরগাঁও জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুচরিতা দে জানায়, পিতা কর্তৃক নিজ সন্তানকে ধর্ষণের ঘটনা আমাদের মর্মাহত করেছিল। ঘটনা ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় মেম্বাররা সালিশ বৈঠকের নামে সাদা কাগজে স্বাক্ষরের মাধ্যমে মীমাংসা করে। যা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরো জানান, ঘটনার পর পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও জাবরহাট ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির দুজনে একত্রিত হয়ে ইউপি সদস্য হবি, সারো ও নির্মল কে দায়িত্ব দেয় দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য। কিন্তু ইউপি সদস্যরা থানায় অভিযোগ না করে, শালিস বৈঠকের মাধ্যমে মীমাংসার অপচেষ্টা চালায়। পরে জেলা মহিলা পরিষদের সহযোগিতায় নির্যাতিতা শিশুর নানা কালা শেখ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বাদি হয়ে ধর্ষকের বিরুদ্ধে মামলা করে। মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান।
উল্লেখ্য, গত শনিবার (২১ অক্টোবর) ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউপি পরিষদের দস্তমপুর গ্রামের এক লম্পট পিতা মোঃ মোস্তফা, বাড়িতে কেউ না থাকার সুযোগে তার ১০ বছর বয়সী শিশু কন্যা মুক্তাকে পৈশাচিক কায়দায় ধর্ষণ করে।