× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

দলীয় ভিত্তিতে নির্বাচন লুকোচুরি ও ভন্ডামির অবসান ঘটাবে

admin
হালনাগাদ: শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আইনের সঙ্গে লুকোচুরি খেলা এবং রাজনৈতিক ভন্ডামির অবসান ঘটাবে বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মন্ত্রী বলেন, আগে রাজনৈতিক দলগুলো অঘোষিতভাবে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের সমর্থন দিতো যা সবার জানা। এটি ছিলো আইনের সাথে দলগুলোর লুকোচুরি খেলা এবং এক ধরনের রাজনৈতিক ভন্ডামি। দলীয় ভিত্তিতে নির্বাচন এ লুকোচুরি ও ভন্ডামির অবসান ঘটাবে।

শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ে আগামী ৩১ অক্টোবর জাসদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রস্তুতি উপলক্ষে দলের ঢাকা মহানগর কমিটির প্রতিনিধিসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থার কারণে তৃণমূল পর্যায়ের বিষয়ে রাজনৈতিক দলগুলো আর উদাসীন থাকতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে ভারত-যুক্তরাজ্যসহ বিশ্বের উন্নত গণতান্ত্রিক রাজনীতির ক্লাবের সদস্য হলো বাংলাদেশ।হাসানুল হক ইনু এ সময় পূর্ববর্তী স্থানীয় সরকার নির্বাচনগুলোর তথ্য-উপাত্ত তুলে ধরে বলেন, এ পর্যন্ত অনুষ্ঠিত ৮ বার ইউনিয়ন পরিষদ নির্বাচন, ৯ বার পৌরসভা নির্বাচন, ৪ বার উপজেলা পরিষদ নির্বাচন, ১টি পার্বত্য জেলা পরিষদ নির্বাচনসহ সিটি কর্পোরেশন নির্বাচনগুলো সবসময়ই দেশে বিদ্যমান সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রী বলেন, মেয়াদ শেষে নিয়মানুযায়ী আগামী স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে। এটি কোন আন্দোলন চাপা দেয়ার কৌশল নয়, জাতীয় নির্বাচন পাশ কাটানোরও কৌশল নয়। জাতীয় নির্বাচন ২০১৯ সালে সময়মতো হবে, কেউ তা আটকাতে পারবে না বলে তিনি উল্লেখ করেন। গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের বরাত দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতাসীন সরকারের অধীনে অনুষ্ঠিত পূর্ববর্তী স্থানীয় সরকার নির্বাচনগুলোতে কিছু সহিংসতার ঘটনা ঘটলেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং ফলাফলও মেনে নিয়েছে। এমনকি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরংকুশ বিজয়ের পরও ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও জাসদ মহানগর সমন্বয় কমিটির আহ্বায়ক মীর হোসেন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, বিশিষ্ট জাসদ নেতা নূরুল আখতার, ওবায়দুর রহমান চুন্নু, করিম সিকদার, আফরোজা হক রীনা, আনোয়ারুল ইসরাম বাবু, শফিউদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, নুরুন্নবী, এডভোকেট মহিবুর রহমান মিহির, সামছুল ইসলাম সুমন, এবং এডভোকেট সেলিম উদ্দিন। মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সভাপতি ও জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী ও উম্মে হাসান ঝলমলসহ মহানগর কমিটির প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..