দলীয় প্রাইমারিতে ৫টি অঙ্গরাজ্যে ট্রাম্পের জয়

ডেস্ক রিপোর্টঃ মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনের দলীয় প্রাইমারিতে ৫টি অঙ্গরাজ্যের সবকটিতে জয় পেয়েছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে, ৫টির মধ্যে ৩টিতে জয় পেয়েছেন ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন এবং একটিতে জয় পেয়েছেন অপর মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স।

মঙ্গলবার অনুষ্ঠিত এ প্রাইমারিতে কানেক্টিকাট, ডেলাওয়ের, মেরিল্যান্ড, পেনসিলভেনিয়া এবং রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের মধ্যে সবকটিতেই বিশাল ব্যবধানে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ এবং জন কেইসিককে পরাজিত করেন ধনাঢ্য ব্যবসায়ী বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে, এ ৫টি অঙ্গরাজ্যের মধ্যে ডেলাওয়ের, মেরিল্যান্ড এবং পেনসিলভেনিয়ায় স্পষ্ট ব্যবধানে বার্নি স্যান্ডার্সকে পরাজিত করে জয় পেয়েছেন ডেমোক্র্যাট ফ্রন্ট রানার হিলারি ক্লিনটন।

তবে, তিনটিতে জয়লাভ করলেও রোড আইল্যান্ড প্রাইমারিতে প্রবীণ বার্নি স্যার্ন্ডাসের কাছে পরাজিত হয়েছেন হিলারি। কানেক্টিকাট অঙ্গরাজ্যের ভোট গণনা এখনও শেষ না হওয়ায় জানা যায়নি ডেমোক্র্যাট দলের দলীয় এই প্রাইমারির ফলাফল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।