বিশেষ প্রতিবেদকঃ সর্বদলীয় সংসদীয় দলের ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দরিদ্র জনগোষ্ঠীর প্রত্যাশা ও সামাজিক নিরাপত্তা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজ ১১ই জুন জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি ও নওগাঁ -৬ আসনের সংসদ সদস্য জননেতা জনাব মো: ইসরাফিল আলম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য এবং অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব ডঃ মোঃ আব্দুর রাজ্জাক এমপি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাজমূল হক প্রধান এমপি, সানজিদা খানম এমপি, ফখরুল ইসলাম এমপি, আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা এমপি, এডভোকেট আইন উদ্দিন এমপি, মোস্তাক আহমেদ রাবি এমপি।