× Banner
সর্বশেষ
রোববার জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান তিন দলের প্রধানের কাছে পৌঁছেছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার খুলনা-৬ আসনে জামানত হারালেন লাঙ্গল-হাতপাখা-কাস্তের প্রার্থী ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসালামী প্রার্থী বিজয়ী নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৪ মোটরসাইকেল কিনে না দেওয়ায় এক প্রবাসীর ছেলের আত্মহত্যা শ্যামনগরে  প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত যাদের দেখা যেতে পারে তারেক রহমানের মন্ত্রিসভায় কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় দোকান ভাঙচুর ও হামলার অভিযোগ, ১২ জনের নামে এজাহার

নোয়াখালী প্রতিনিধি

দরজা ভেঙ্গে গৃহবধূর লাশ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৮ জুন, ২০২২
দরজা ভেঙ্গে গৃহবধূর লাশ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ী থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  নিহত গৃহবধূর নাম আইরিন আক্তার রাফি (১৯) সে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের মহিবুর রহমানের স্ত্রী।

শনিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।   এর আগে, একই দিন সকাল ৬টার দিকে উপজেলার ঘোষকামতা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতের ননদ সাথী আক্তার আজ সকাল ৬টার দিকে ভাবির কক্ষের সামনে গিয়ে তাকে ডাকাডাকি করে। ডাকাডাকি করে দরজা না খোলায় দরজা ধাক্কা দিয়ে ভেঙ্গে ফেলে। পরে কক্ষে ঢুকে দেখে ভাবি আইরিন আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইমরান সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, তাৎক্ষণিক আত্মহত্যার নির্দিষ্ট কোন কারণ জানা যায় নি। বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..