× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

পিআইডি

দখলমুক্ত হলো পূর্বাচলের ১৪৪ একর বনভূমি, ১৫৫টি ঘর উচ্ছেদ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
দখলমুক্ত হলো

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ পূর্বাচলের জীববৈচিত্র্যপূর্ণ এলাকায় একটি বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে পূর্বাচলে অবৈধভাবে দখল করা ১৪৪ একর ভূমির মধ্যে ৪.৬ একর ভূমি উদ্ধার করা হয়। উচ্ছেদ করা হয় ৪৪টি পরিবারের ১৫৫টি ঘর। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ কোটি টাকা। এ অবৈধ উচ্ছেদের ফলে পূর্বাচলের ১৪৪ একর বনভূমিই অবৈধ দখল মুক্ত হলো।

অভিযানটি পরিচালনায় নেতৃত্ব দেয় বিভাগীয় বন কর্মকর্তা, বন‍্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা। সহযোগিতা করে রূপগঞ্জ আর্মি ক্যাম্প, র‍্যাব-১, বিজিবি, কালিগঞ্জ উপজেলা প্রশাসন, কালিগঞ্জ থানা পুলিশ, রাজউক ও বন বিভাগ।

জীববৈচিত্র্য রক্ষা ও বনভূমি সংরক্ষণে সরকার এধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..