দক্ষিণ সুরমায় নিরুত্তাপ জামায়াতের হরতাল

জুনেল আহমদ আরিফ,দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলাম এর ডাকা আজকের দেশব্যাপী হরতালে সারা দেশের ন্যায়  জনজীবন প্রায় স্বাভাবিক ছিলো সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়।

দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়ক সহ বিভিন্ন রাস্তা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের মতো যান চলাচলও ছিলো স্বাভাবিক।

তবে আজ সকাল সকাল ১০টার দিকে উপজেলার তেলিবাজারস্থ সিলেট-সুনামগঞ্জ বাইপাস পয়েন্টে জামায়াত কর্মীরা একত্রিত হলেও পুলিশের শক্ত অবস্থানের ফলে কোন নাশকতামূলক কর্মকান্ড করতে পারে নি।

এছাড়াও আজ সন্ধ্যা পর্যন্ত কোথাও কোন নাশকতার খবর পাওয়া যায় নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।