জুনেল আহমদ আরিফ,দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলাম এর ডাকা আজকের দেশব্যাপী হরতালে সারা দেশের ন্যায় জনজীবন প্রায় স্বাভাবিক ছিলো সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়।
দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়ক সহ বিভিন্ন রাস্তা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের মতো যান চলাচলও ছিলো স্বাভাবিক।
তবে আজ সকাল সকাল ১০টার দিকে উপজেলার তেলিবাজারস্থ সিলেট-সুনামগঞ্জ বাইপাস পয়েন্টে জামায়াত কর্মীরা একত্রিত হলেও পুলিশের শক্ত অবস্থানের ফলে কোন নাশকতামূলক কর্মকান্ড করতে পারে নি।
এছাড়াও আজ সন্ধ্যা পর্যন্ত কোথাও কোন নাশকতার খবর পাওয়া যায় নি।