× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

দক্ষিণ সুরমার ৭ ইউনিয়নে আজ ভোটযুদ্ধ

admin
হালনাগাদ: শনিবার, ৭ মে, ২০১৬

জুনেল আহমেদ আরিফঃ  ৪র্থ ধাপে সিলেটের ২৪ ইউনিয়নে আজ (শনিবার) নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে রয়েছে দক্ষিণ সুরমার ৭ ইউনিয়ন, গোলাপগঞ্জের ১১ ইউনিয়ন ওবিশ্বনাথের ৬ ইউনিয়ন। এই ইউনিয়নগুলোর ভোটাররা নিজেদের জনপ্রতিনিধি খোঁজে নেবেন আজ।

দক্ষিণ সুরমার ইউনিয়ন গুলো হচ্চে, কুচাই, মোগলাবাজার, দাউদপুর, সিলাম, জালালপুর, বরইকান্দি ও লালাবাজার।

এই ৭ ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট প্রার্থীর সংখ্যা ৩৫৭ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৭ জন, সাধারণ সদস্য পদে ২৬৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫২ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এবার ৭ ইউনিয়নে ১ লাখ ২৫ হাজার ৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ৩৩ জন, মহিলা ভোটার ৬৩ হাজার ৩৮ জন। ৬৩টি ওয়ার্ড, সংরক্ষিত ২১টি ওয়ার্ড, ভোট কেন্দ্রের সংখ্যা ৬৬টি। ভোট কক্ষের সংখ্যা ৩৯০টিতে প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..