× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক রিপোর্টার

দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বোচ্চ গতির বুলেট ট্রেন চালু করলো ইন্দোনেশিয়া

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
indonesia

চীনের অর্থায়নে ইন্দোনেশিয়া সোমবার এই প্রথমবারের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ায় সর্বোচ্চ গতির বুলেট ট্রেন চালু করেছে। ঘণ্টায় সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার পথ অতিক্রম করা বুলেট ট্রেন ‘হুশ’ রাজধানী জাকার্তা ও বান্দুংয়ের মধ্যে চলাচল করবে। এই দুই নগরীর মধ্যে চলাচলে ট্রেনটির সময় লাগবে মাত্র ৪৫ মিনিট। ১৪০ কিলোমিটার দূরত্বের এই পথ পাড়ি দিতে আগে সময় লাগতো প্রায় তিন ঘণ্টা। চীনের সহযোগিতায় মাল্টি বিলিয়ন ডলারের এই প্রকল্পকে প্রেসিডেন্ট জোকো উইদোদো ‘দেশের আধুনিকীকরণের প্রতীক’ হিসেবে বর্ণনা করে এটিকে স্বাগত জানিয়েছেন।

প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল পাঁচ বিলিয়ন ডলার এবং ২০১৯ সালের মধ্যেই এটির নির্মাণ কাজ শেষ করার কথা ছিল। নির্মাণ সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ থাকায় এবং মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে – এটির কাজ শেষ করতে বেশি সময় লাগে এবং ব্যয়ও অনেক বেড়ে যায়।

রাজধানীর প্রধান স্টেশনে এক অনুষ্ঠানে ইউদোদো বলেন, “জাকার্তা-বান্দুং হাই-স্পীড ট্রেনটি আমাদের দক্ষ, বন্ধুসুলভ এবং সমন্বিত গণ পরিবহন ব্যবস্থার একটি নিদর্শন। ৬শ’ যাত্রী পরিবহন ক্ষমতার ট্রেনটি দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বোচ্চ গতির একটি পরিবহন। এটি গণ পরিবহনের ক্ষেত্রে আমাদের দেশের আধুনিকীকরণের প্রতীক যা অন্যান্য পরিবহনের সাথে নির্বিঘ্নে সংযোগ স্থাপন করছে।”


এ ক্যটাগরির আরো খবর..