× Banner
সর্বশেষ
আজ ১৪ মার্চ শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মার্চ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

দক্ষিণ-পশ্চিম উপকূলে জলবায়ু ধর্মঘট:  তহবিলের দাবি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
উপকূলে জলবায়ু ধর্মঘট

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিপর্যস্ত বাংলাদেশের সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের যুবরা জলবায়ু ন্যায্যতা এবং জলবায়ু তহবিল থেকে বাংলাদেশের জন্য সহায়তার দাবিতে এক জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৯ টায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের সাথে একাত্মতা প্রকাশ করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের যুবকরা একত্রিত হয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে এই জলবায়ু ধর্মঘট এবং সমাবেশ করেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে “উপকূলের জীবন, প্রকৃতির দান; জলবায়ু ন্যায্যতা, আমাদের অধিকার”, “জলবায়ু ন্যায্যতা নিশ্চিত কর। সবুজ পৃথিবী রক্ষা কর”, উই ওয়ান্ট জাস্টিস, ক্লাইমেট জাস্টিস”, “কার্বন নিঃসরণ কমাও, আমাদের ভবিষ্যৎ বাঁচাও”, “জলবায়ু তহবিলের সঠিক ব্যবহার চাই” ইত্যাদি স্লোগান লেখা ছিল।

যুব স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম (এসএসএসটি) এর আয়োজনে এই ধর্মঘটে অংশ নেন শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি, সবুজ সংহতি, স্থানীয় জনগোষ্ঠী ও বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক।

এসএসএসটি পদ্মপুকুর ইউনিটের সভাপতি ধীরাজ কুমার মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চল ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা বৃদ্ধি সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত। এর ফলে এখানকার মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে। তাঁরা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলোকে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদান করতে হবে। জলবায়ু তহবিলের অর্থায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জানান তাঁরা।

সমাবেশে বক্তব্য রাখেন পরিবেশ কর্মী ও যুব জলবায়ু যোদ্ধা স.ম ওসমান গনী সোহাগ , সবুজ সংহতি’র সদস্য ও পদ্মপুকুর ইউপি সদস্য উত্তম কুমার মন্ডল, এসএসএসটির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম, বারসিকের কর্মসূচী কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডল, জলবায়ু যোদ্ধা মারুফ হোসেন মিলন, উন্নয়ন কর্মী বরষা গাইন, উপকূলীয় যুব সবুজ আন্দোলনের আহ্বায়ক ওবায়দুল্লাহ আল মামুন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..