× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

ডেস্ক

বিশ্বকাপ বেস ক্যাম্প ঘিরে নতুন বিতর্কে দক্ষিণ কোরিয়ার

Kishori
হালনাগাদ: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
বেস ক্যাম্প ঘিরে নতুন বিতর্কে

দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল দলের ২০২৬ ফিফা বিশ্বকাপের বেস ক্যাম্প ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সুপারিশে এই ঘোষণা আপাতত না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ)।

কেএফএ জানায়, বিশ্বকাপের সব অংশগ্রহণকারী দলের বেস ক্যাম্পের চূড়ান্ত তালিকা নির্ধারিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট তথ্য প্রকাশ না করতে নিষেধ করেছে ফিফা। সে কারণে দক্ষিণ কোরিয়ার বেস ক্যাম্প ঘোষণাও পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বেস ক্যাম্প কোথায় হবে, তা আজ প্রকাশ করার কথা ছিল কেএফএর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া গ্রুপ পর্বের তিনটি ম্যাচই খেলবে মেক্সিকোতে। এ কারণে দলটির ‘হোম অ্যাওয়ে ফ্রম হোম’ বা অস্থায়ী আবাস মেক্সিকোতেই স্থাপন করার পরিকল্পনা ছিল।

এরই মধ্যে কেএফএ তাদের পছন্দের বেস ক্যাম্পের একটি তালিকা ফিফার কাছে জমা দিয়েছে। ওই তালিকায় মেক্সিকোর পশ্চিমাঞ্চলের গুয়াদালাহারায় দুটি সম্ভাব্য স্থানের নাম রয়েছে। গ্রুপ ‘এ’-তে দক্ষিণ কোরিয়া তাদের তিন ম্যাচের মধ্যে দুটি খেলবে এই গুয়াদালাহারায়। অন্য ম্যাচটি অনুষ্ঠিত হবে মন্টেরেতে।

কেএফএর পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও বিশ্বকাপের ছয়টি দল চূড়ান্ত হয়নি। এর মধ্যে ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ থেকে চারটি দল এবং আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে আরও দুটি দল আগামী মার্চে নির্ধারিত হবে। সব দল নিশ্চিত না হওয়ায় ফিফা বেস ক্যাম্প সংক্রান্ত ঘোষণা একসঙ্গে করতে চায়।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেড় হাজার মিটার উঁচুতে অবস্থিত গুয়াদালাহারা। উচ্চতার কারণে খেলোয়াড়দের শারীরিক অভিযোজনকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রধান কোচ হং মিয়ং–বো। তিনি আগেই বলেছেন, বেস ক্যাম্প বাছাইয়ের ক্ষেত্রে ‘বৈজ্ঞানিক পদ্ধতি’ অনুসরণ করা জরুরি। পাশাপাশি খেলোয়াড়দের উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ম্যাচের আগেই গুয়াদালাহারায় পৌঁছানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

ফিফার পরবর্তী নির্দেশনা পাওয়ার পর দক্ষিণ কোরিয়ার বেস ক্যাম্প নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন।


এ ক্যটাগরির আরো খবর..