× Banner
সর্বশেষ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী

থ্রিজি/ফোরজি সমর্থিত ওয়্যারলেস রাউটার টোটোলিংকের

admin
হালনাগাদ: রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: কোরিয়ার খ্যাতনামা টোটোলিংক ব্র্যান্ডের থ্রিজি/ফোরজি প্রযুক্তি সমর্থিত নতুন দুইটি ওয়্যারলেস রাউটার এসেছে দেশের বাজারে। মডেল: জি১৫০আর এবং জি৩০০আর।

ব্যবহারকারীর সর্বোৎকৃষ্ট অ্যাকসেস কন্ট্রোলের জন্য রাউটার দুইটিতে রয়েছে মাল্টিপল এসএসআইডি, ব্যান্ডউডথ  কন্ট্রোলের জন্য রয়েছে কিউওএস এবং নিরাপত্তার জন্য রয়েছে উন্নত প্রযুক্তির ডাব্লিউপিএ/ডাব্লিউপি২।

জি১৫০আর রাউটারটি প্রতি সেকেন্ডে ১৫০ মেগাবাইট পর্যন্ত নেটওয়ার্ক সমর্থন দিতে পারে। রাউটারটির রয়েছে ১*৫ডিবিআই একটি ফিক্সড অ্যান্টেনা যার দ্বারা নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট সংযুক্ত থাকে।

জি৩০০আর রাউটারটি প্রতি সেকেন্ডে ৩০০ মেগাবাইট পর্যন্ত নেটওয়ার্ক সমর্থন দিতে পারে। রাউটারটির রয়েছে ২*৫ডিবিআই দুইটি ফিক্সড অ্যান্টেনা যার দ্বারা নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট সংযুক্ত থাকে।

রাউটার দুইটিতে রয়েছে ইউএসবি পোর্ট যার মাধ্যমে থ্রিজি মডেম সংযোগ দেয়া যায়। ল্যান, ওয়্যান এবং ভিল্যান ইন্টারফেস সমর্থিত এই রাউটার দুইটির মূল্য যথাক্রমে ২১০০ টাকা এবং ২৫০০ টাকা।

জি১৫০আর এবং জি৩০০আর মডেলের টোটোলিংকের নতুন এই দুইটি ওয়্যারলেস রাউটার বাজারে নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড।


এ ক্যটাগরির আরো খবর..