× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৬৯ বছর বয়সে থামলেন টলিউড নক্ষত্র ও স্বস্তিকার বাবা সন্তু মুখোপাধ্যায়

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
থামলেন সন্তু মুখোপাধ্যায়

বেশ কিছুদিন ধরেই অসুস্থ থাকার পর চলে গেলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়।  বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৭৫ সাল থেকে একাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন তিনি।  তারপর সিনেমা, ধারাবাহিকে পরপর অভিনয় করে গিয়েছেন।

তপন সিনহা পরিচালিত ‘রাজা’ ছবি দিয়ে কাজ শুরু করেন তিনি। ‘দেবদাস’, ‘কলঙ্কিনী কঙ্কাবতী’, ‘খেলাঘর’, ‘ভালোবাসা ভালোবাসা’-র মত জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি। একাধিক সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। বাংলা টেলিভিশনের প্রথম সিরিয়াল ‘জননী’-তে তাঁর অভিনয় আজও মনে রেখেছে বাঙালি। খুব সম্প্রতি ‘কুসুমদোলা’ ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

গত মাসেই খুব অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়ার আমরি হাসপাতালে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন মেয়ে স্বস্তিকাও।

হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই কমে গিয়েছিল তখন। পটাশিয়ামের মাত্রাও ছিল নীচের দিকে। এছাড়া বেশ অনেক দিন ধরেই ব্লাড সুগার ও হাইপারটেনশনে ভুগছিলেন এই শিল্পী। বুধবার রাতেই কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন সন্তু মুখোপাধ্যায়ের শেষকৃত্য।


এ ক্যটাগরির আরো খবর..