× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ডেস্ক

থামছেই না ‘ধুরন্ধর’:২১ দিনে আয় ৭০০ কোটি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
মুক্তির তিন সপ্তাহ পেরিয়ে গেলেও বক্স অফিসে

মুক্তির তিন সপ্তাহ পেরিয়ে গেলেও বক্স অফিসে নিজের আধিপত্য ধরে রেখেছে আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত স্পাই–অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’। ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে ছবিটি ইতোমধ্যেই চলতি বছরের অন্যতম সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমায় পরিণত হয়েছে।

ভারতের বক্স অফিসে মুক্তির ২১ দিনের মধ্যেই ‘ধুরন্ধর’-এর আয় ৭০০ কোটি রুপি ছাড়িয়েছে। বড়দিনের ছুটিতে ছবিটির ব্যবসা নতুন করে গতি পায়।

একাধিক নতুন সিনেমা মুক্তি পেলেও দর্শকের আগ্রহে কোনো ভাটা পড়েনি রণবীর সিংয়ের এই ছবিকে ঘিরে।

বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্ক–এর প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির ২১তম দিনে রাত ১০টা পর্যন্ত সিনেমাটি আয় করেছে প্রায় ২৭ কোটি রুপি। ছুটির মৌসুমের ইতিবাচক প্রভাবেই এই অঙ্ক সম্ভব হয়েছে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা।

সব মিলিয়ে এখন পর্যন্ত ভারতের বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর মোট আয় দাঁড়িয়েছে ৬৩৪  দশমিক ৫ কোটি রুপি।

আয়ের দিক থেকে ইতোমধ্যেই ‘ধুরন্ধর’ ছাড়িয়ে গেছে ‘স্ত্রী ২’ ও ‘ছাবা’–এর মতো সফল ছবিগুলোকে। বর্তমানে ভারতীয় বক্স অফিসে এটি রয়েছে কেবল শাহরুখ খানের ‘জওয়ান’–এর পেছনে।

চলতি সপ্তাহান্তেই সিনেমাটি ৬৭০  কোটি রুপি আয়ের গণ্ডি ছুঁতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথম সপ্তাহে ছবিটির আয় ছিল ২০৭ দশমিক ২৬ কোটি রুপি, আর দ্বিতীয় সপ্তাহে তা বেড়ে দাঁড়ায় ২৫৪ দশমিক ২৬ কোটি রুপিতে।

একই সঙ্গে বিশ্বব্যাপী এক হাজার কোটি রুপি আয়ের ক্লাবে ঢোকার দিকেও দ্রুত এগোচ্ছে সিনেমাটি।

ছবিতে রণবীর সিংকে দেখা গেছে হামজা চরিত্রে—একজন ভারতীয় গোয়েন্দা, যিনি করাচিভিত্তিক অপরাধী ও সন্ত্রাসী নেটওয়ার্কে অনুপ্রবেশ করে একটি বড় ষড়যন্ত্রের পর্দাফাঁস করেন। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও আর মাধবন।

সব মিলিয়ে বক্স অফিসের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছে ‘ধুরন্ধর’—যা রণবীর সিংয়ের ক্যারিয়ারে আরেকটি বড় মাইলফলক হিসেবেই বিবেচিত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..