জগদীশ দাশ, মৌলভীবাজারঃ ত্রিনয়নী শিব বাড়িতে হাজারো ভক্তের সমাগম।প্রতিদিন হাজার হাজার ভক্তরা দুর্গা মাকে ভক্তি ভরে প্রণাম জানাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন।
আজ ভোরে ত্রিনয়নী শিব বাড়ি পূজা কমিটির সভাপতি বাবু শ্রীকান্ত সুত্রধর জানান এবার একযুগ পূর্ন হয়েছে।আজ মহা নবমী পূজার আয়োজন চলছে। এই পূজা মন্ডপে প্রতি বর্ষরের ন্যায় এবারও আমরা দুর্গা পূজার আয়োজন করছি। ভক্তবৃন্দ যাতে সুন্দর ভাবে পূজার আনন্দ উপভোগ করতে পারে তাই আমরা সব ধরনের ব্যাবস্থা নিয়েছি। এখানে নিরাপত্তা ব্যবস্থার জন্য রয়েছে পুলিশ, আনসার ও আমাদের কমিটির সদস্যবৃন্দ।
ত্রিনয়নী শিব বাড়ির সভাপতি বাবু শ্রীকান্ত সূত্রধর দেশবাসীকে ত্রিনয়নী শিব বাড়ির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
এ ক্যটাগরির আরো খবর..