× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

ত্রিদেশীয় সিরিজে চোখ থাকবে র‍্যাংকিংয়েও

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম। আর রেটিং পয়েন্ট ৯১। আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে সাফল্য পেলে এই র‍্যাংকিংয়ে উন্নতি হওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে মাশরাফির দলের। এই সিরিজে নিজেদের চার ম্যাচের সবকটিতেই জিতলে র‍্যাংকিংয়ে ছয়ে উঠে যাবে বাংলাদেশ।

তাই সিরিজ শুরুর আগে র‍্যাংকিংটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। কারণ এই সিরিজের ফলাফলের ওপর নির্ভর করবে র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি অবনতি। ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আটের মধ্যে থাকতে হবে বাংলাদেকে।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের চারটি ম্যাচে সবকটিতেই জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে হবে ৯৭। আর সিরিজের সবকটি ম্যাচ হারলে ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে আটে নেমে যাবে বাংলাদেশ।

গত কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সব ক্ষেত্রেই ১-১ ব্যবধানে সিরিজ সমতা রেখেছে। বড় কোনো সাফল্য না পাওয়ার প্রভাব পড়েছে  র‍্যাংকিংয়েও। ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো অবনতি না হলেও একটি রেটিং পয়েন্ট কমে গেছে।

সম্প্রতি আইসিসির হালনাগাদ র‍্যাংকিংয়ে বাংলাদেশ সপ্তম স্থানেই আছে। এক রেটিং পয়েন্ট কমে ৯১ হয়েছে বাংলাদেশের। ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কারও দুই রেটিং পয়েন্ট কমেছে। তাদের রেটিং ৯৩। তারা হারিয়েছে ৫ রেটিং পয়েন্ট।

তা ছাড়া শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের পয়েন্টের ব্যবধান কমেছে। দুই দলের মধ্যে এখন ব্যবধান মাত্র দুই রেটিং পয়েন্টের।

অষ্টম স্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট ৮৮। ওয়েস্ট ইন্ডিজের ৭৯ ও  জিম্বাবুয়ের পয়েন্ট ৪৬।

দক্ষিণ আফ্রিকা ১২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া (১১৮), তৃতীয় ভারত (১১৭), চতুর্থ নিউজিল্যান্ড (১১৫) ও পঞ্চম স্থানে আছে ইংল্যান্ড (১০৯)।


এ ক্যটাগরির আরো খবর..