স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ পবিত্র রমজান উপলক্ষে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার দুস্থ ও অসহায় পরিবারে ৩৫০ জনকে ত্রাণ বিতরণ করেছে সাজেদা ফাউন্ডেশন।
আজ মঙ্গলবার দুপুরে কোঁটচাদপুরে রোডস্থ সাজেদা ফাউন্ডেশনের অফিস কার্যালয়ে দুস্থদের মাঝে এ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন।
দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ কার্যক্রম কর্মসূচিতে নিজস্ব অর্থায়নে ৫ কেজি চাল,১ কেজি ডাল কেজি,২ কেজি আলু ,৫০০ গ্রাম তৈল, ৫০০ গ্রাম লবন,২ টা সাবান, ১ টি মুরগি,৬ প্রকার সবজি সহ ৩৫০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, সাজেদা ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার নুরুজ্জামান, শাখা ব্যবস্থাপক আরিফুজ্জামান সহ অফিসের সহকারী কর্মীরা। এর আগে বারবাজার ইউনিয়নে ১৭০ জনকে, ঘোড়শাল ইউনিয়নে ১৬৫,কোটচাঁদপুর উপজেলায় ১৮৫ ও মহেশপুর উপজেলায় ১৭০ গরীব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।