× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

পিআইডি

ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে নরওয়েজিয়ান

       দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমানের সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল জান এজল্যান্ড (Jan Egeland) সাক্ষাৎ করেন।

          সাক্ষাৎকালে রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে প্রত্যাবর্তন, এদেশে অবস্থানকালে তাদের জীবনমান উন্নয়নে প্রকল্প গ্রহণ, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও সেনিটেশনসহ তাদের ক্যাম্পে অবস্থানকালীন কাজের সুবিধা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

          এ সময় প্রতিমন্ত্রী মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত নাগরিক রোহিঙ্গাদের তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রোহিঙ্গা নাগরিকদেরকে যত তাড়াতাড়ি তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করানো যায় সবার জন্য যতই মঙ্গল। তিনি রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তনে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে বিশ্ব জনমত গঠনে এগিয়ে আসতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

          নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশ বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদেরকে আশ্রয় দিয়ে মানবিক বিপর্যয় থেকে এসকল নাগরিকদের রক্ষা করেছে।


এ ক্যটাগরির আরো খবর..