তেঁতুলিয়ায় ২৭টি ভারতীয় গরু উদ্ধার

তেঁতুলিয়ায় ২৭টি ভারতীয় গরু উদ্ধার
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২৭টি ভারতীয় গরু উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার এসআই (নি:) ইয়াকুব আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তেঁতুলিয়া উপজেলার ৬ নং ভজনপুর ইউপিস্থ ভুতিপুকুর গ্রামের মোঃ তসলিম উদ্দিনের বাড়ী হতে চোরাই পথে আনা ২৭টি ভারতীয় গরু রবিবার রাতে উদ্ধার করে। এসময় মোঃ তসলিম উদ্দিন পালিয়ে যেতে সক্ষম হয়।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম মিয়া গুরু উদ্ধারপূর্বক জব্দ করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।