যশোরে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা

যশোরে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা
শেখ হাসিনার পদ্যত্যাগসহ নির্দলীয় সরকারের এক দফা দাবিতে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি পালন করেছে যশোর জেলা বিএনপি। আজ বেলা পৌনে ১২টায় জেলা বিএনপির কার্যালয় থেকে এ পদযাত্রা বের হয়।
বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে জেলা ও ৮ উপজেলার বিএনপি’র বিভিন্ন ইউনিটের হাজার হাজার সদস্য পদযাত্রায় অংশ নেন। পদযাত্রাটি প্রায় তিন কিলোমিটার সড়ক অতিক্রম করে যশোর শহরে মনিহার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে সকাল সাড়ে ১০টার পর থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আসতে শুরু করেন। বেলা ১১টায় পর্যন্ত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে দল দলে জমায়েত হতে থাকেন। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে তাদের উজ্জীবিত করে রাখেন যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দ। এসময় তারা জানান, এ সরকারের পতন ছাড়া দেশের গণতন্ত্র রক্ষার আর কোন বিকল্প নেই। এজন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহবান জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।