× Banner
সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

তেঁতুলিয়ায় শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি ও কম্বল বিতরণ

admin
হালনাগাদ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে কাজী সাহাবুদ্দিন স্কুল ও কলেজ মাঠে ২ হাজার শিশু শিক্ষার্থীদের মাাঝে শিক্ষা বৃত্তি ও কম্বল বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রনালয়ের সচিব মোঃ কায়কোবাদ হোসেন প্রধান অতিথি হিসেবে তেঁতুলিয়া উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও কম্বল তুলে দেন।

কাজী সাহাবুদ্দিন স্কুল ও কলেজের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার কাজী মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আলীম খান ওয়ারেশী, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌস, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহীন, শিশুস্বর্গ ফাউন্ডেশনের সভাপতি ফারহানা ফেরদৌস পলি সাধারণ সম্পাদক কবির আখন্দ প্রমুখ।

উল্লেখ্য যে, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগীতা এবং কাজী এন্ড কাজী টি এষ্টেট এর সহকারী ব্যবস্থাপক কবির আকন্দের ব্যাক্তি উদ্দোগ্যে গড়ে তোলা শিশু স্বর্গের উদ্যোগে প্রতি বছর গরিব মেধাবী শিশুদের শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ, ঝড়ে পড়া শিশুদের স্কুল মুখি করা, শীতবস্ত্র বিতরণসহ শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..