তেঁতুলিয়ায় ধরা পড়লো ৪৫ কেজি ওজনের বাঘাইড় মাছ

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাশিমগঞ্জ এলাকায় মহানন্দা নদী থেকে ৪৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। উপজেলার দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের তিন পাথর শ্রমিক ঘড়ি জাল ব্যবহার করে মাছটি ধরেন।
জানা গেছে, কাশিমগঞ্জ গ্রামের আজিবুদ্দিনের ছেলে মো. সাবুল, আবুল হোসেনের ছেলে খেতাব আলী ও কসিরুল ইসলামের ছেলে আব্দুল মতিন মহানন্দা নদীতে পানি কমে যাওয়ায় তারা সকালে মাছ ধরতে যায়। দুপুরে তাদের জালে বড় মাছ লেগেছে বুঝতে পেরে সাবুল সহকর্মীদের জাল ধরতে দিয়ে পানির নিচে নামে। পরে ওই দুই সহকর্মীদের নিয়ে ৪৫ কেজি ওজনের বাঘাইড় মাছটি উদ্ধার করে বাসায় নিয়ে আসে।
মাছটি ৫৪ হাজার টাকায় বিক্রি হয়। প্রতি কেজি মাছ ১২শ’ টাকা দরে বিক্রি করে। মাছটি দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।