× Banner
সর্বশেষ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ

তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা নয় এবং মাধ্যমিকে থাকছে না বিভাজন

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
মাধ্যমিকে থাকছে না বিভাজন

শিশু থেকে ক্লাস থ্রি পর্যন্ত নতুন শিক্ষাক্রমে কোনো শ্রেণিতে পরীক্ষা থাকবে না। আর নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যের মতো বিভাজন থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

২০২৩ সাল থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম চালু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সংবাদ সম্মেলনে দীপু মনি জানান, তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা থাকছে না। এসএসসির আগে কোনও পাবলিক পরীক্ষা হবে না। ২০২৩ সাল থেকে দশম শ্রেণি পর্যন্ত মানবিক-বিজ্ঞান বিভাজন থাকছে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষার নাম ও ধরনে আসতে পারে পরিবর্তন।

তিনি জানান, বই ও শিক্ষা কার্যক্রম পাল্টে যাবে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে তা কার্যকর হবে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও তা মানতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..