× Banner
সর্বশেষ
নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত লাদাখ থেকে ফিরেই মিঠুনকে দেখতে হাসপাতলে দেব ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৭৪ পিস পন্ডস ফেইস ওয়াশ আটক বেনাপোল সিমান্ত থেকে ৪৬৭ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এল ভয়াবহ সব তথ্য দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ,ভরিতে ৪,৩৭৪ টাকা

তৃতীয় ধাপে ১১৭টি উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ আগামীকাল

admin
হালনাগাদ: শনিবার, ২৩ মার্চ, ২০১৯

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের প্রচার-প্রচারণার কাজ শেষ হচ্ছে আজ (শুক্রবার) মধ্যরাতে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৪ মার্চ রোববার।

নির্বাচনী আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা পূর্বে নির্বাচনী প্রচার বন্ধ করতে হয়। ভোটগ্রহণ শুরু হবে রোববার সকাল ৮টায়। সে হিসেবে শুক্রবার (২২ মার্চ) রাত ১২টার পর আর প্রচার চালানোর সুযোগ নেই। এই আইন প্রার্থী বা প্রার্থীর পক্ষে অন্য কোনও ব্যক্তি অমান্য করলে জেল-জরিমানাসহ সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রাখে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখা সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে ২৪ মার্চ ১১৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ৩৫৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬০৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ধাপের চেয়ারম্যান পদে ৩৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২৪ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১ হাজার ১৮টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ২ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার ১৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন।

তৃতীয় ধাপের নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে শুক্রবার (২২ মার্চ) রাত ১২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য নিষিদ্ধ করা হয়েছে মোটরসাইকেল চলাচল। আর সব ধরনের মোটরযান বন্ধ থাকবে ২৩ মার্চ রাত ১২টা থেকে ২৪ মার্চ রাত ১২টা পর্যন্ত। উল্লেখ্য, পঞ্চম উপজেলা নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে প্রথম ধাপের ভোটগ্রহণ ১০ মার্চ ও দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ ১৮ মার্চ শেষ হয়েছে। চতুর্থ ধাপে ৩১ মার্চ ও পঞ্চম ধাপে ১৮ জুন ভোটগ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..