× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

তৃতীয় ধাপের ইউপি নির্বাচন মাগুরার শ্রীপুরে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

admin
হালনাগাদ: বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

মাগুরা প্রতিনিধি : তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্রীপুর উপজেলার ৪ নং শ্রীপুর ইউনিয়নের বি.এন.পির প্রার্থী মোঃ এনামুল হক পান্নু নির্বাচন বর্জনের ঘোষণা  দিয়েছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩ টার সময় তখলপুর গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত এক সাংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তবে গতকাল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন থাকলেও তিনি তার মনোনয়ন বা প্রার্থিতা প্রত্যাহার করেননি।

লিখিত বক্তব্যে নির্বাচন বর্জনের কারণ হিসেবে এনামুল হক পান্নু কারো নাম উল্লেখ না করে বলেন, মনোনয়ন পত্র দাখিল করার পর থেকেই তার ও তার পরিবারের সদস্যদের উপর প্রকাশ্যে এবং মোবাইলের মাধ্যমে বিভিন্ন প্রকার ভয়-ভীতি এমনকি প্রাণনাশের  হুমকি প্রদান করা হচ্ছে। এছাড়াও বর্তমান বিতর্কিত নির্বাচন কমিশনের উপর তার কোন প্রকার আস্থা নেই। হুমকি-ধামকির বিষয়ে স্থানীয় প্রশাসন বা নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, এখন অভিযোগ দিয়েও কোন কাজ হবে না বলে দিইনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রায় ২০ দিন ধরে তিনি নিজ বাড়িতে কার্ষত অবরুদ্ধ হয়ে আছেন। বাইরে বের হতে পারছেন না। নির্বাচন করতে গিয়ে যদি প্রাণহানির আশংকা থাকে তাহলে নির্বাচনে থেকে লাভ কি? জান-মালের ক্ষতির হাত থেকে নিরাপদে থাকতে একজন নিরীহ প্রার্থী হিসেবে তিনি নির্বাচন বর্জন করছেন বলে জানান।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুল আলম জোয়াদ্দার ও মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..