× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

প্রজ্ঞা

তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশে অসংক্রামক রোগের প্রকোপ মারাত্মক হারে বাড়ছে। বর্তমানে দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের জন্যই দায়ী বিভিন্ন অসংক্রামক রোগ, যার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। বর্তমানে প্রতি ৪ জনে ১ জন উচ্চ রক্তচাপে আক্রান্ত। তবে  নিয়মিত ওষুধ গ্রহণ ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রনে রাখতে পেরেছে প্রতি ৭ জনে মাত্র ১ জন। টেকসই অর্থায়নের মাধ্যমে দেশের সকল কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি।

আজ (১০ সেপ্টেম্বর) অনলাইনে আয়োজিত  “বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: অগ্রগতি, বাধা এবং করণীয়”শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় এসব তথ্য ও সুপারিশ তুলে ধরা হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) কর্মশালাটির আয়োজন করে। কর্মশালায় রাজশাহী বিভাগে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার ২২ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় জানানো হয়, সম্প্রতি অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় সহযোগিতা বাড়াতে সরকারের ৩৫টি মন্ত্রণালয়/বিভাগ একটি ‘যৌথ ঘোষণাপত্র’ স্বাক্ষর করেছে। পাশাপাশি স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের একটি প্রতিবেদনে প্রাথমিক স্বাস্থ্য সেবা পর্যায়ে অত্যাবশ্যকীয় ওষুধ বিনামূল্যে প্রদানের সুপারিশ করেছে।

কর্মশালায় বক্তারা জানান, স্বাস্থ্য বাজেটে অসংক্রামক রোগ খাতে বরাদ্দ মাত্র ৪.২ শতাংশ হওয়ায় কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহে ঘাটতি থেকে যাচ্ছে। নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহে প্রয়োজন ধারাবাহিক অর্থায়ন।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস এবং প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। কর্মশালায় বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞা’র পরিচালক মো. শাহেদুল আলম এবং কোঅর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা।


এ ক্যটাগরির আরো খবর..