× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

তীর্থযাত্রা করবেন রাহুল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮

ভারতের জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় সভাপতি রাহুল গান্ধী আগামীকাল শুক্রবার তীর্থভূমি কৈলাস-মানস সরোবরে তীর্থযাত্রা করবেন। কৈলাস-মানস সরোবর হিন্দু, বৌদ্ধ, জৈন ও অন্য ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান।

রাহুল গান্ধী চীনের পথে কৈলাসে যাচ্ছেন। কৈলাস পর্বতের পাদদেশে ঐতিহাসিক মানস সরোবর। শীতকালে এই অঞ্চল বরফে ঢাকা থাকে। তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে। পানি বরফ হয়ে যায়। ৪১০ কিলোমিটার বিস্তৃত ও ১৫ হাজার ৬০ ফুট উঁচুতে এই মানস সরোবরের অবস্থান। এই সরোবরের গভীরতা ৩০০ ফুট। সরোবরের পানি স্বচ্ছ ও পবিত্র। মানস সরোবর হিন্দু, বৌদ্ধ, জৈন সম্প্রদায়ের তীর্থস্থান।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কর্ণাটক বিধানসভা নির্বাচনে প্রচারে যাওয়ার সময় তাঁকে বহনকারী উড়োজাহাজ আকাশেই যান্ত্রিক সমস্যায় পড়ে। তারপর অবশ্য নির্বিঘ্নে উড়োজাহাজ অবতরণ করেছিল। এরপরই রাহুল গান্ধী মানত করেন এবং তীর্থে যাওয়ার পরিকল্পনা নেন।

কাল ৩১ আগস্ট রাহুল গান্ধীর মানস সরোবরে যাত্রা করার কথা।

গুজরাট নির্বাচনের আগে রাহুল বলেছিলেন, তিনি ব্রাহ্মণ এবং শিবভক্ত। এ কারণে তিনি শৈবতীর্থ কৈলাস-মানস সরোবরে যাচ্ছেন। ২০১৫ সালে তিনি হেঁটে তীর্থভূমি অমরনাথেও গিয়েছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..