রাজারহাটে তিস্তা সংলগ্ন প্রবেশমুখে পুলিশের বিশেষ চেকপোস্ট

রাজারহাটে তিস্তা সংলগ্ন প্রবেশমুখে পুলিশের বিশেষ চেকপোস্ট
এ.এস.লিমন,রাজারহাটঃ কুড়িগ্রামের  রাজারহাটে বাইরের জেলা থেকে অহেতুক লোকজনের আগমন ঠেকাতে কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে (৭এপ্রিল)মঙ্গলবার থেকে তিস্তা সংলগ্ন  রাজারহাট উপজেলার প্রবেশমুখে পুলিশের বিশেষ চেকপোস্ট বসানো হবে।
আজ (৭এপ্রিল) মঙ্গলবার থেকে জরুরী প্রয়োজন ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া কেউ জরুরী কাজ ব্যতীত কোন প্রকার মটর বাইক বা ইজি বাইক নিয়ে বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় তাবলীগ জামাতের অবস্থানের কথা অনেকে অভিযোগ করছেন, তাবলীগ জামাতের লোকজন নিজ ব্যবস্থাপনায় মসজিদে অবস্থান করবেন, বাইরে গিয়ে কারো সাথে মেলামেশা না করার জন্য অনুরোধ করা হচ্ছে।
রাজারহাট উপজেলার বাজারগুলোতে  অহেতুক ভীড় এড়ানো জন্য এবং সন্ধ্যা ৭ টায় সকল দোকানপাট বন্ধ  রাখার জন্য সরকারি নির্দেশনা বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।