× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

তিশা এবার আইটেমকন্যা!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

বিনোদন ডেস্ক: দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার কথা, কপালে টিকলি। হাতে লাল চুড়ি। পরনে কালো আর গোলাপী রঙের পোশাক। শরীর তার নৃত্যের মুদ্রায় দুলছে। চোখে মুখে লেগে আছে হাসি। দেখে মনে হয়-  কোনো সিনেমার আইটেমকন্যার সাজ। ।

সম্প্রতি এমন দৃশ্য দেখা গেছে, ‘বোকাবাক্স’ শিরোনামের একটি নাটকের গানে। ইতিপূর্বে কোনো সিনেমার আইটেম গানে নাচেননি তিশা। তবে অনেকটা আইটেম গানের আদলে নির্মিত নাটকের গানে কোমর দোলালেন তিনি। তিশা কলকাতার একটি গানের সঙ্গে নেচেছেন।

‘বোকাবাক্স’ নাটকে চিত্রালী নামের চরিত্রটি রূপায়ন করেছেন তিশা।  নাটকের গল্পে দেখা যাবে- তিশা চলচ্চিত্রে পাকাপোক্ত অবস্থান তৈরির জন্য সংগ্রাম করে যায়। এমন সময় তার অতীতের সুন্দর একটি স্মৃতি সামনে আসে। শুরু হয় নতুন সংগ্রাম, ভালোবাসার পেছনে ছুটে চলা।

আবু হায়াৎ মাহমুদের পরিচালনায় নাটকে আরো অভিনয় করেছেন, আনিসুর রহমান মিলন।

মাহফুজ আহমেদ প্রযোজিত ‘বোকাবাক্স’ নাটকটি ২৬ আগস্ট শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..