× Banner
সর্বশেষ
লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যশোরের অভয়নগরে তিন যুবক নিহত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ আজ ভোর ৪টার দিকে উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ার গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বয়স ৩৫-৪৫ বছরের মধ্যে।

এলাকাবাসী জানান, ভোর ৪টার দিকে যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামে একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন সন্দেহভাজন গরু চোর আসেন। এর পর তারা খোরশেদ আলীর বাড়ির গোয়ালে ঢুকে তিনটি গরু চুরি করে পালানোর চেষ্টা করেন। এ সময় বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক চিৎকার শুরু করে। এর পর এলাকাবাসী জড়ো হয়ে চোরদের ধাওয়া করে এবং তাদের ধরতে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দেন। এর পর এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন এক গরু চোর।

অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, এলাকাবাসী প্রেমবাগ গ্রামের মজুমদারপাড়ার রেলক্রসিংয়ের সামনে সন্দেহভাজন গরু চোরদের ধরে ফেলে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন এক গরু চোর। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।


এ ক্যটাগরির আরো খবর..