× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তিন পার্বত্য জেলায় হরতাল চলছে

admin
হালনাগাদ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক আহ্বানের প্রতিবাদে ও সংশোধিত ভূমি আইন, ২০১৬ বাতিলের দাবিতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। পার্বত্য-বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদসহ পাঁচটি বাঙালি সংগঠন এ হরতালের ডাক দিয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি আবু তাহের মুহাম্মদ জানিয়েছেন, সেখানে রাজপথে মিছিল, টায়ারে আগুন ও পিকেটিংয়ের মধ্য দিয়ে হরতাল পালন করছে বাঙালি সংগঠনগুলোর নেতাকর্মীরা। হরতালের শুরুতে পার্বত্য ছাত্র পরিষদের নেতৃত্বে শহরের শাপলা চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলকারীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা ব্রিজের সামনে গিয়ে টায়ারে আগুন দেয়। পরে সেখানে পিকেটিং করে সংগঠনটির নেতাকর্মীরা।

হরতালের কারণে খাগড়াছড়িতে খোলেনি দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে যান চলাচল। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

রাঙামাটি প্রতিনিধি ফজলে এলাহী জানান, সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করছে হরতাল আহ্বানকারী সংগঠনগুলোর নেতাকর্মীরা। হরতালের কারণে শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ আছে।

হরতালের কারণে শহরে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। শহরের রাস্তায় সেনাবাহিনী টহল দিতে দেখা গেছে।

আজ রোববার বৈঠকে বসছে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন। সকাল ১০টায় রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কমিশনের সচিব মো. রেজাউল করিম। সভায়  যোগ দেওয়ার জন্য কমিশনের নয় সদস্য এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী রাঙামাটিতে অবস্থান করছেন।

দায়িত্ব গ্রহণের প্রায় দুই বছর পর এটিই হবে পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের পঞ্চম চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হকের প্রথম বৈঠক।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ জানিয়েছেন, হরতালের কারণে শহরে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..