× Banner
সর্বশেষ
বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

তিন দম্পতি নিহত যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে

admin
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: তিন দম্পতি নিহত হয়েছে যুক্তরাষ্ট্রের আলবামায় একটি বিমান বিধ্বস্ত হয়ে। রোববার তুসকালুসা বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।

নিহত দম্পতিরা ফ্লোরিডায় একটি দন্তবিষয়ক সেমিনার শেষে অক্সফোর্ডে ফিরে আসছিলেন। অক্সফোর্ডের দ্য ইগল নামে একটি দৈনিক জানিয়েছে, এ দুর্ঘটনার ফলে ১১টি শিশু এতিম হয়ে গেছে। এ শিশুদের কেউই বিমানে তাদের বাবা-মায়ের সঙ্গে ছিল না।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, পাইপার পিএ-৩১ বিমানটি কিসিম্মি গেটওয়ে বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল এবং এটি তুসকালুসা বিমানবন্দরে গাছের ওপর বিধ্বস্ত হয়।

তুসকালুসার কাছে অবস্থিত নর্থপোর্ট কমিউনিটির মেয়র ববি হার্নডন জানান, স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে বিমানটি থেকে বিপর্যয়ের সংকেত পাঠানো হয়। এটি দ্রুত বিমানবন্দরের ভেতর গাছের ওপর আছড়ে পড়ে। তিন মিনিটের মাথায় উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে বাঁচানো সম্ভব হয়নি।

ডব্লিউবিআরসি নামে আলবামার একটি সম্প্রচারমাধ্যম নিহত এক ব্যক্তির স্বজনের বরাত দিয়ে জানিয়েছে, নিহতদের মধ্যে জ্যাসন ও লিয়া ফারিসি নামে দুই দন্তচিকিৎসক ছিলেন। তাদের তিন সন্তান রয়েছে। এ ছাড়া বিমানে থাকা অপর এক দম্পতির পাঁচ সন্তান রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..