× Banner
সর্বশেষ
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক

তিন দফা দাবিতে বিটিআরসি ভবনের সামনে মোবাইল ব্যবসায়ীদের অবস্থান

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
মোবাইল ব্যবসায়ীদের অবস্থান

এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা নিয়ে তিন দফা দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে অবস্থান নিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা।

আজ রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির ব্যানারে বিটিআরসি ভবনের সামনে জড়ো হন তারা। এতে সড়কের একপাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ব্যবসায়ীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা।

বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি সংগঠনের সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বলেন, আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি আমাদের সঙ্গে বসার জন্য। অথচ একটিবারও কোনো পক্ষ থেকে ডাকা হয়নি। আলোচনার টেবিলে অবশ্যই এই সমস্যার সমাধান হতো।

ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখ লাখ ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের ফলে বিশেষ একটি গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বেড়ে যাবে।

বিটিআরসি আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে বৈধ পথে মুঠোফোন আমদানির শুল্কহার কমানো ও প্রবাসীদের ফোন আনার ক্ষেত্রে বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে সরকার।

এনইআইআরের মাধ্যমে প্রত্যেকটি মোবাইল ফোনকে নিবন্ধনের আওতায় আনা হবে। এরপর থেকে অবৈধভাবে নিয়ে আসা ফোন ব্যবহার করা যাবে না বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..