× Banner
সর্বশেষ
বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

তিনটি সমাবেশ স্থলে মঞ্চ প্রস্তুত করা হয়েছে বিএনপি ও আ. লীগের

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে তিনটি সমাবেশ করবে। আওয়ামী লীগ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও ধানমন্ডির রাসেল স্কয়ারে এবং বিএনপি নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করবে। এরই মধ্যে এই তিনটি সমাবেশ স্থলে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার সকালে তিনটি সমাবেশ স্থলে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগ তাদের রাসেল স্কয়ার ও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মঞ্চ নির্মাণ শেষ করেছে।  বিএনপিও তাদের সমাবেশ মঞ্চ প্রস্তুত করেছে।

প্রায় দুই বছর পর রাজধানীতে উন্মুক্ত পরিবেশে সমাবেশের সুযোগ পেয়ে বিএনপি ৫ জানুয়ারির ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচিতে বড় ধরনের জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সেজন্য মঞ্চের আকৃতিটিও বেশ বড় করে করা হয়েছে। যার আয়তন ৩০/১২ ফুট। মঞ্চে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন। এ ছাড়া দলের শীর্ষ নেতারা তার পাশে থাকবেন।

এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে রাজধানীর সোহরাওয়ার্দীতে সমাবেশ করার অনুমতি চায় বিএনপি। কিন্তু সেখানে সমাবেশ করার অনুমতি না পেলেও নয়াপল্টনে শর্তসাপেক্ষে অনুমতি পেয়েছে। সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ নেতা-কর্মীদের সুশৃঙ্খলভাবে সব ধরনের শর্ত মেনে সমাবেশস্থলে আসার আহ্বান জানান। একই সঙ্গে নেতা-কর্মীদের কোনো ধরনের উস্কানির প্রতিক্রিয়া না দেখানোর জন্য আহ্বান জানান তিনি।

এদিকে একই দিন ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন করছে। আর এই উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও  রাসেল স্কয়ারে সমাবেশ করবে। সোমবার সন্ধ্যায় দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক অনানুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।  আওয়ামী লীগও বিএনপির পর পরই সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে আবেদন করেছিল। তখন দুই দলের একই স্থানে সমাবেশ করতে চাওয়াকে ঘিরে এক প্রকার সাংঘর্ষিক অবস্থার সৃষ্টির আশঙ্কা তৈরি হয়। পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ডিএমপি কোনো দলকেই সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে দেয়নি। তবে দুই দুলকেই শর্তসাপেক্ষে তিনটি স্থানে সমাবেশ করার অনুমতি দেয়।

আওয়ামী লীগের দুটি সমাবেশস্থলের মঞ্চ তৈরির জন্য সোমবার সন্ধ্যা থেকেই কাজ শুরু হয়। আজকের সমাবেশকে কেন্দ্র করে জনদুর্ভোগ এড়াতে নিজেদের মধ্যে বিভিন্ন পরামর্শ করেন আওয়ামী লীগ নেতারা। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় এমপি এবং মহানগর আওয়ামী লীগের নেতা এবং সংশ্লিষ্ট থানার সভাপতি এবং সাধারণ সম্পাদকদের কাজে লাগাবে দলটি।

এদিকে ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিতব্য এই তিনটি সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক ময়দান। অন্যদিকে প্রধান দুই দলের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক যানজট হওয়ার আশঙ্কা করছেন নগরবাসী। যদিও উভয় দল কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..