× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

তিউনিসিয়ায় কারফিউ জারি

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: কারফিউ জারি করা হয়েছে তিউনিসিয়ায় বেকারত্বের হার বেড়ে যাওয়া এবং অর্থনীতির নিম্নগতির প্রতিবাদে ফুঁসে ওঠা বিক্ষোভ দমনে।

টানা কয়েক দিন বিক্ষোভ অব্যাহত থাকায় তিউনিস সরকার শুক্রবার কারফিউ জারি করে। সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে।

বেকারত্ব বৃদ্ধি ও অর্থনীতির ধীরগতির বিরুদ্ধে তিউনিসিয়ার পশ্চিমাঞ্চলীয় কাসেরিন প্রদেশে বিক্ষোভ শুরু হলেও তা রাজধানী তিউনিসসহ অনেক জেলায় ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার বলতে গেলে দেশজুড়ে বিক্ষোভ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কারফিউ জারি করে তিউনিস সরকার।
বৃহস্পতিবার রাজধানী তিউনিস, সিদি বোজিদ এবং গাফসা শহরে বিক্ষোভকারীরা ঐক্যবদ্ধ হয়ে সমাবেশ ও র‌্যালি করে। এ সময় বেশ কিছু বেকার যুবক আত্মহননের চেষ্টা চালায়। বিষয়টি বিক্ষোভে আরো জ্বালানি জুগিয়েছে।

বিক্ষোভকারীরা ফেরাইয়ানা শহরে পুলিশের একটি গাড়ি উল্টিয়ে ফেলায় আঘাত পেয়ে এক পুলিশ কর্মকর্তা নিহত হন।

কাসেরিন প্রদেশে গত শনিবার এক বেকার যুবক প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের পাশে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হওয়ার পর ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এ বিক্ষোভ দমনের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। তবে সরকার ওই যুবকের নিহত হওয়ার ঘটনা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে।

এদিকে কারফিউ তদারকির জন্য সেনা মোতায়েন করেছে সরকার। শনিবার তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি এসেবসি দেশের উত্তাল পরিস্থিতি শান্ত করতে এবং সরকারের অবস্থান পরিষ্কার করতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

উল্লেখ্য, আরব বসন্তের সূতিকাগার এই তিউনিসিয়া। দেশের জনগণ বেশ রাজনৈতিক সচেতন।

তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..