× Banner
সর্বশেষ
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশত জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক

তালেবানের কৌশলেই তালেবানের ওপর হামলা চালাচ্ছে আইএস

admin
হালনাগাদ: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

কাবুল দখলের পর থেকেই অভ্যন্তরীণ শত্রুকে মোকাবিলা করতে হচ্ছে তালেবানের। গত মাসে কাবুল বিমানবন্দর ও পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে।

পরে এ ঘটনার দায় স্বীকার করে আইএস সম্পৃক্ত একটি গোষ্ঠী। তালেবানের গোয়েন্দা সংস্থার দুই সদস্য জানিয়েছেন, আইএস সংশ্লিষ্ট গ্রুপগুলো গেরিলা কৌশল বেছে নিয়েছে।

তালেবানরা সাবেক সরকারের কর্মকর্তাদের ওপর হামলার জন্য গাড়ির নিচে ম্যাগনেটিক বোমা যুক্ত করত। আইএসও সেই একই কৌশল বেছে নিয়েছে।

আফগানিস্তানে সম্প্রতি আইএসের নাশকতামূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় দেশটি থেকে এ জঙ্গি গোষ্ঠীকে নির্মূলের ঘোষণা দিয়েছে তালেবান।

শুক্রবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) নিয়ে জবিউল্লাহ বলেন, আফগানিস্তানে আইএসের সামান্য কিছু সন্ত্রাসী রয়েছে এবং তাদেরকে খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।

মুজাহিদ বলেন, আমেরিকা আফগানিস্তানের মাটিতে আর কোনো হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।

তালেবান গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে। আর এর মাধ্যমে দেশটিতে আমেরিকার ২০ বছরের সামরিক উপস্থিতির চরম অপমানজনক অবসান ঘটে।

সম্প্রতি পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জালালাবাদ এবং এর আগে রাজধানী কাবুলে বেশ কয়েক দফা হামলা চালায় আইএস-খোরাশান।

সিরিয়াভিত্তিক জঙ্গি গোষ্ঠীর স্থানীয় শাখা আইএস-কে এখন আফগানিস্তানে বেশ তৎপরতা চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..