খান নাজমুল হুসাইন, তালা প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তালা উপজেলা বিএনপির বর্ধিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে তালার পুরাতন থানার মোড় বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান সাঈদের পরিচালনায়, সাতক্ষীরা জেলা বিএনপি’র নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ কাঁপানো ছাত্রনেতা তালা উপজেলা কৃতী সন্তান অধ্যাপক মোশাররফ হোসেনকে দলীয় সকল নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা জানান ।
এ সময় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম সফি,সিনিয়র সহ সভাপতি সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তাফা, জিল্লুর রহমান, আব্দুল মজিদ মোড়ল, শেখ নুর আহম্মেদ, কালাম বিশ্বাস, শেখ লোকমান আলী, সুলতান আহমেদ, আমিনুর রহমান, আজিজুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান, তাতীজীবী দলের সভাপতি বিশ্বাস ওয়াজেদ আলী, শ্রমিক দলের সভাপতি আব্দুল হামিদ, সেচ্ছাসেবক দলের সদস্যসচিব রফিকুল ইসলাম দাদু, বাস্তুহারা দলের সভাপতি আবুল কালাম, কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শেখ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক খান নাজমুল হুসাইন, যুগ্ম সম্পাদক শেখ মোজাফফর হোসেন, মাগুরা ছাত্রদলের সভাপতি জি এম শাহিনুর রহমান, খলিশখালি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সরদার মেহেদী হাসান, কলেজ ছাত্রনেতা সারমান ফারদিন সোহেল, মনিরুল ইসলাম মনি, আব্দুল হালিম , নাজমুল হাসান রানা প্রমুখ । উক্ত সভায় মহান স্বাধীনতা দিবসের এই দিনটিকে যথাযথ মর্যাদায় দলীয় নেতা কর্মীদের পালন করার আহ্বান করেন ।