খান নাজমুল হুসাইন, তালা প্রতিনিধি ঃ তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাজাদপুর গ্রামের মুক্তিযোদ্ধা নওশের আলীর বাড়ীতে মতবিনিময় সভা ও মদ্যহ্ন ভোজের আয়োজন করা হয়।
জানাযায়, গত ১৩ জানুয়ারি দুপুর বেলায় একঝাক মুক্তিযোদ্ধা ও এলকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এই ভোজের আয়োজন করেন। আয়োজন অনুষ্ঠানে এক আলোচনায় মুক্তিযোদ্ধা নওশের আলী অভিযোগ করে বলেন, আমি ৩৬ বছর আগে ইউনিয়ন মুক্তিযোদ্ধা বাছাই তালিকায় আমার নাম লিপিবদ্ধ হয়। সেই থেকে যখন যে তালিকা হয়েছে তামে আমার নাম আছে আর তখন কোন ভাতার ব্যবস্থা ছিলো না।
কিন্তু আমার নামটি তখন থেকে আজও তালিকায় থাকার পরেও আমাকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে এলাকার একটি কুচক্রী গ্রুপ অপ-প্রচার করছে যা ভবিষ্যতে আমাদের মুক্তিযোদ্ধাদের সম্মানের হানি হতে পারে। এ বিষয়ে উপস্থিত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী গোলদার(৬৫) গেজেট নং-১০২০, লাল মুঃবার্তা-০৪০২০৭০১৫৫ বলেন, নওশের আলী আমার সহযোদ্ধা ছিলো আমরা অনেকেই এক সাথে বাঁকা ক্যাম্পে যুদ্ধ করেছি। নওশের আলীর বিরুদ্ধে যে বা যারা ষড়যন্ত্র করছে তাদের উদ্যেশ্যে বলেন আপনারা সতর্ক হয়ে যান একজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কথা বললে কোন মুক্তিযোদ্ধা আপনাদের ক্ষমা করবে না।
এর পর পবিত্র জুম্মার নামাজের সময় হলে সকলে সমজিদে যান এবং অত্র মসজিদের ইমাম ক্বারী আবুল হোসেন’র অনুমতি ক্রমে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিশ্বাস (৬৭), লাল মুক্তিবার্তা নং- ০৪০৪০৬০১৯৯ মসজিদে দাড়িয়ে বলেন, মুক্তিযোদ্ধা নওশের আলী ভাই আমার অনেক কাছের সহযোদ্ধা। যুদ্ধ চলাকালিন সময়ে সর্বদা আমার পাশে থেকে যুদ্ধ করেছে। তার বিরুদ্ধে কেহ কোন ষড়যন্ত্র করবেন না তাহলে সেটি কোন ভাবে মেনে নেওয়া হবেনা। এসময় বাঁকার মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান(৬৮), শ্রীকান্ঠপুরের মোঃ আবুল কালাম ছোট(৬৫), আহম্মদ আলী(৬৭), খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক মোঃ লিয়াকত হেসেন সহ মসজিদের ৩ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।
নামাজ পরবর্তী সময় মুক্তিযোদ্ধা নওশের আলী তার যুদ্ধকালীন সময়ের একটি সংক্ষিপ্ত বিবরনে বলেন, আমি ১৯৪৯ সালে জন্মগ্রহণ করি এবং ৭০-৭১ শিক্ষাবর্ষের ডিগ্রী পরীক্ষার্থী ছিলাম। কিন্তু হঠাৎ দেশে যুদ্ধ শুরু হওয়ায় পরীক্ষার প্রস্তুতি ছেড়ে যুদ্ধে চলে যাই। ১৯৭১ সালে খেশরা ইউনিয়ন আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছি। যুদ্ধ চলাকালিন ২৯ আগষ্ট পাকিস্তানী হানাদার বাহিনী আমাকে গুলি করে আমি মাথা কাথ করলে আমার কানের পাশ দিয়ে গুলি চলে যায়। তার পর আমি পানিতে লাফিয়ে পড়ে হানাদার বাহিনীর হাত থেকে প্রানে বেঁচে যাই। আমি পালিয়ে ভরতে চলে যাই ১৫ দিন থাকার পরে খবর পাই আমার মা অসুস্থ্য আমি আবার বাংলাদেশে চলে এসে মাকে সুস্থ্য করে পরে ৯ নং সেক্টর কমান্ডার মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রশিক্ষন নিয়ে বাঁকা ক্যাম্পের অধিনে কপিলমুনি যুদ্ধ করি।
আমার চোখের সামনে আজও ভাসে ১০/১২ টি ক্যাম্পের মুক্তিযোদ্ধা দের সমন্বয় গঠিত হয়ে খুলনার রহমত উল¬াহ দাদু ভাইয়ের নেতৃত্বে কপিলমুনি রাজাকার ক্যাম্প ঘেরাও করা হয়। ২ দিন গোলাগুলির পরে ১১৮ জন রাজাকারকে গুলি করে হত্যা করা হয় বলে কান্না কন্ঠজড়িত সুরে মুক্তিযোদ্ধা নওশের আলী জানান। তিনি আরও বলেন কপিলমুনি রাজাকার ক্যাম্প ঘেরাও করে গোলাগুলির সময় মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু, কানাইদিয়ার ছালাম, বর্তমান পাইকগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান সম বাবর, লক্ষীখোলার রফিক, আকবর গাজী সহ অনেকেই এই যুদ্ধে উপস্থিত ছিলেন।



