বেনা‌পো‌লে ৩৫৪ পিস ইয়াবা ও মটরভ্যানসহ আটক ১

স্টাফ রিপোর্টার বেনাপোল: বেনাপোল সীমান্ত থেকে ৩৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মটরভ্যানসহ শহিদুল ইসলাম (২৬) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে গোগা বটতলা গ্রাম থে‌কে তা‌কে আটক করা হয়।  আটক শহিদুল ইসলাম বেনাপোল ভবের বের গ্রামের হযরত আলীর ছেলে।

‌বি‌জি‌বি জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অভিযান চালিয়ে শহীদুল‌কে আটক করা হয়। এ সময় তার কাছ থে‌কে ৩৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মটরভ্যান জব্দ করা হয়।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃত আসামী ও মাদকদ্রব্য শার্শা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।