তালায় ভারতীয় শাড়ি-কাপড় সহ পিক-আপ আটক

খান নাজমূল হুসাইন,তালা প্রতিনিধি: তালা থানা পুলিশ উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা বাজার সংলগ্ন এলাকা থেকে ভারতীয় শাড়ি-কাপড় ভর্তি একটি পিক-আপ আটক করেছে।

স্থানীয় জনগনের সহযোগীতায় খেশরা ক্যাম্প পুলিশ ও তালা থানাার সেকেন্ড অফিসার মো. অহিদুজ্জামান রোববার রাতে পিক-আপটি আটক করেন। তালা থানার ওসি মো. হাসান হাফিজুর রহমান জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে ভারতীয় শাড়ি ও থান কাপড় ভর্তি একটি পিক-আপ (খুলনা মেট্রো-ন-১১-০৯৬৬) আশাশুনির কুল্যা এলাকা হয়ে তালার দিকে আসছিল। এসময় পথিমধ্যে তালার শালিখা বাজার এলাকায় পৌছালে স্থানীয় জনতা পিক-আপটি আটক করে পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ যেয়ে শাড়ি ও থান কাপড় ভর্তি পিক-আপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এসময় পিক-আপ চালক এবং অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে সোমবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালার সহকারী কমিশনার (ভূমি) মো. লিটন আলীর উপস্থিতিতে পুলিশ উদ্ধার হওয়া পিক-আপ থেকে ১৯ টি কাপড়ের গাইট উদ্ধার করে।

পরে ওই গাইটগুলোর মধ্য থেকে ভারতীয় ৯৩৮ পিছ শাড়ী ও ১২ পিছ থান কাপড়ের রোল উদ্ধার করা হয়। এই সকল ভারতীয় কাপড়ের আনুমানিক মূল্য প্রায় সাত লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে ।গোপনসূত্রে জানা গেছে ,তালার প্রভাবশালী দু”জন রাজনৈতিক নেতা তাদের সহযোগিদের মাধ্যমে দীর্ঘ দিন এ পথে ভারতীয় বিভিন্ন প্রকার কাপড় ,ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য চোর চালানের রুট হিসাবে ব্যাবহার করে আসছিল ।তালা থানার অফিসার  ই্নচার্জ জানান,এ সংক্রান্ত বিষয়ে তালা থানার এস আই মো:অহিদুরজ্জামান বাদী হয়ে সাধারণ ডায়েরী করেছেন তদন্ত শেষে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।