× Banner
সর্বশেষ
২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪২ পাইকগাছায় ১৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায় – তথ্যমন্ত্রী নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ‘ফ্রেশার্স ডে ২০২৬’ পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৪২২ হাজি যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ শিশুদের মেধা বিকাশের উদ্যোগে কাউকে বাধা হতে দেওয়া হবে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান – প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান

তালায় তালাক দেয়া স্ত্রীর অত্যাচারে অতিষ্ট সাবেক স্বামী ও পরিবারের সদস্যরা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: তালা উপজেলা সদরে তালাক দেয়া স্ত্রীর অত্যাচারে অতিষ্ট  সাবেক স্বামী ও তার পরিবারের সদস্যরা চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ওই মহিলার হাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে প্রশাসনের হস্তক্ষেপ দাবী করা হয়েছে।

লিখিত অভিযোগে জানাযায়, তালা উপজেলা সদরের খাজরা গ্রামের বাসিন্দা মোঃ রবিউল ইসলাম জানান, তিনি কেশবপুর উপজেলা ভবানীপুর গ্রামের মিনাজ খার কন্যা জোহরা খাতুন কে  বিগত ইং ২৪/৭/০৭ তারিখে তালাক দেন । এসংক্রান্তে জোহরা খাতুন যশোরের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করলে  মামলাটি ৩/৭/১৩ তারিখে খারিজ হয়ে যায়। উক্ত মহিলা  রবিউল ও তার ভাইদের নামে পুনরায় টিআর ১৩৭/০৭ মামলা দায়ের করলে সে মামলাটিও প্রমান করতে না পারায় খারিজ হয়ে যায়।

পরবর্তিতে ববিউলের তালাক প্রাপ্তা স্ত্রী তার ১১ শতক সম্পত্তি জবর দখল কওে রাখার পায়তারা করতে থাকে। পরবর্তিতে গত ইং ২৯/১১/১৫ রবিউল তার ১১ শক সম্পত্তি তার ভাই শফিকুল ইসলামের কাছে বিক্রি করে। কিন্ত শফিকুল ওই জমিতে গেলে ববিউলের তালাকপ্রাপ্তা স্ত্রী তাকে একাধিকবার  মারধোর করে। এসংক্রান্তে তালা থানায় শফিকুল লিখিত অভিযোগ জানালে তালা থানা পুলিশের সহায়তায় স্থানীয় ইউপি সদস্য মীর কল্লোল উভয় পক্ষের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি সামাজিকভাবে আপোষ মীমাংসার চেষ্টা কওে এবং একটি শান্তিপূর্ন সিদ্ধান্তে উপনীত হলেও ওই মহিলা শালিশদারদের অপমান করে থানা থেকে বেরিয়ে যায়। এবং স্থানীয় কিছু কুচক্রির সহায়তায় রবিউল ও তার ভাই শফিকুল ও আমিরুলকে পুনরায় কোন মিথ্যা মামলা সাজিয়ে হয়রানি করা যায় কি-না  সে ব্যাপাওে ফন্দিফিকির চালিয়ে যাচ্ছে।

ফলে বারবার মিথ্যা হয়রানি থেকে রক্ষা পেতে ভুক্তভোগি পরিবারটি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। এসংক্রান্তে তালা সদর ৮ নং ওয়ার্ডের ইউপি মেম্বর মীর কল্লোল বলেন, আমিসহ তালা থানার কর্মকর্তারা একাধিকবার মীমাংসার চেষ্টা করেছি কিন্ত ওই মহিলা কাউকে মানে না।


এ ক্যটাগরির আরো খবর..