× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

তালায় ঠাঁ ঠাঁ রৌদে জনজীবন বিচ্ছিন্ন! বিদ্যুতের লুকচুরি ও বিভিন্ন রোগের আক্রান্ত

admin
হালনাগাদ: সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

খাঁন নাজমুল হুসাইন, তালা সাতক্ষীরাঃ  সোমবার দুপুরে তালা বাজারের বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায় অতিরিক্ত তাপদহে জনজীবন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তাগুলো দেখা যায় ফাকা।

বাসগুলোই যাত্রীর সংখ্যা খুবই কম। মহেন্দ্র, ইঞ্জিনভ্যান, অটোভ্যান, ভাড়ায়মোটরসাইকেল চালকেরা বসে সময় কাটাচ্ছে। খুলনা-পাইকগাছা রোডের বাস চালক মদন বিশ্বাস বলেন, গরমের কারণে প্রতিনিয়তই যাত্রীর সংখ্যা কমে যাচ্ছে।

এদিকে অটোভ্যান চালক আকছেদ আলী বলেন, গরমের কারণে রোজগার কম হচ্ছে, এদিয়ে ছেলে মেয়ের লেখাপড়া বাজার ঘাট করা অসম্ভব হয়ে পড়ছে।

মুদি দোকানদার উৎপল বলেন, একয়দিনে বেচাকেনার অবস্থা খুবই খারাপ দোকান খুলে বসে আছি। কিন্তু কোন ক্রেতা নাই। তালা বাজারে এসময় সাধারণ লোকজনেরও কোন দেখা মিলছে না।

তালা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, রায়পুর গ্রামের প্রদীপ সরকারের পুত্র রাহুল সরকার(৯) জ্বর আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। প্রসাদপুরের রবিউল গাজীর কন্যা হাবিবা খাতুন(৫) জ্বর আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। মাছিয়াড়া গ্রামের নবদেব দাসের কন্যা রিয়া দাস(৭) ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

হরিশ্চন্দ্রকাটী গ্রামের শাহিনুর গাজীর কন্যা প্রিয়া(২) ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সাধারণ মানুষেরা বলেন, গরমের তীব্রতায় বিদ্যুৎ আসে যায় শস্থির স্থান একমাত্র গাছতলা।


এ ক্যটাগরির আরো খবর..