× Banner
সর্বশেষ
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশত জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা

তালার কুমিরা ইউনিয়নে ৩ টি কেন্দ্রে পুনঃভোট গ্রহণ ৩১ অক্টোবর ভোটারদের মাঝে আতংক! ৯ টি কেন্দ্রেই পুনঃনির্বাচন দাবী

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: নির্বাচন কমিশন আগামী ৩১ অক্টোবর তালা উপজেলার ৪ নং কুমিরা ইউনিয়নের ৩ টি ভোট কেন্দ্রে পুনঃভোট গ্রহনের তপশীল ঘোষনা করেছেন। তপশীল ঘোষনার সাথে সাথে ওই অঞ্চলের সাধারন ভোটারদের মাঝে আনন্দের পরিবর্তে বিগত ২২ মার্চ রাতে ভোট ডাকাতির স্মৃতি তাড়া করে ফিরছে। অজানা আশংকায় আতংকিত হয়ে পড়েছেন ভোটাররা। ফলে ওই ইউনিয়নের নির্বাচনকে অর্থবহ ও উৎসবমূখর করতে এবং ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের স্বার্থে ৯ টি কেন্দ্রেই পুনঃনির্বাচন দাবী করেছেন ইউনিয়নের সাধারন ভোটাররা।

উপজেলার ৪ নং কুমিরা ইউনিয়নের ভোটারদের সাথে কথা বললে নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, বিগত ২২ মার্চের নির্বাচনের  পূর্বে শতশত মটরসাইকেল নিয়ে একটি দলের প্রার্থীর সশস্ত্র কর্মীরা ইউনিয়নে প্রতিনিয়ত মহড়া দেয়। ওই দলের প্রার্থীকে ভোট দিতে না চাইলে  বিভিন্ন স্থানে ভোটারদের উপর হামলা করা হয়। বিরোধী দলের প্রার্থীকে কোন প্রকার নির্বাচনী প্রচারনা  ও মিটিং করতে দেয়া হয়নি ইউনিয়নের কোথাও ,এমনকি ভোট কেন্দ্রে  না যেতে ভোটারদের হুমকি-ধামকি পর্যন্ত দেয়া হয়। শেষ দৃশ্য মঞ্চস্থ হয় ২২ মার্চ রাতে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কেন্দ্র কেন্দ্রে গিয়ে ব্যালট ভরে বাক্স ভর্তি করার চেষ্টা করা হয়। স্থগিত হওয়া ওই ৩ টি কেন্দ্রে ব্যালট বাক্স ভর্তির সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সংষর্ষে একজন গুলিবিদ্ধ হয়। এসকল অপরাধে সংশ্লিষ্ট প্রার্থীসহ তার অনুসারীদের বিরুদ্ধে ৩ টি মামলা দায়ের করে প্রশাসন ।

নির্বাচন কমিশন থেকে ৩ টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। সংশ্লিষ্ট প্রার্থীসহ অপরাধীদের গ্রেফতারে কঠোর নির্দেশ দেয়া হয় কিন্ত সকল নির্দেশই উপেক্ষিত থেকে যায়। এলাকার সাধারন ভোটারদের  অভিমত,  কুমিরা ইউনিয়নের  ভোট গ্রহনের পুরা প্রক্রিয়াইতো  বিতর্কিত তাহলে ৩ টি কেন্দ্রে কেন পুনঃ নির্বাচন হবে। পুনঃ নির্বাচন হলে ৯ টি কেন্দ্রেই হওয়া উচিৎ। অন্যদিকে ২২ মার্চ রাতে যারা ভোট ডাকাতি করতে গিয়েছিল, নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে  কঠোর ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দিলেও তা আজও বাস্তবায়ন হয়নি তাহলে কিভাবে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। সবমিলিয়ে নির্বাচনী তপশীল ঘোষনার সাথে সাথে ওই ইউনিয়নে ভোটারদের মাঝে উৎসবের আমেজের পরিবর্তে আতংক বিরাজ করছে,  সর্বত্র বিরাজ করছে থমথমে  অবস্থা।

নির্বাচনকে অর্থবহ ও উৎসব মুখর করতে ৯ টি কেন্দ্রেই পুনঃনির্বাচন দাবী করেছেন ভোটাররা। বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস বলেন, নির্বাচন কমিশন ৩১ আগষ্ট ৩ টি কেন্দ্রে পুনঃভোট গ্রহনের জন্য তপশীল ঘোষনা করেছে। নির্বিঘ্নে ভোট গ্রহণ ও শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে এবার প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়াও পূর্বের তুলনায় কেন্দ্র ভিত্তিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..