× Banner
সর্বশেষ
আজ ১৪ মার্চ শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মার্চ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক

তালার ইউএনও’র ভূমিকায় পুনঃবরাদ্দ সাপেক্ষে শতভাগ উপবৃত্তির টাকা বিতরন

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: উপজেলা নির্বাহী কর্মকর্তার তড়িৎ ব্যাবস্থা গ্রহনের ফলে তালা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ উপবৃত্তির টাকা বিতরন শেষ হচ্ছে আজ।

সুত্রে জানাযায়, তালা উপজেলার ২১১ টি সরকারী প্রাথমকি বিদ্যালয়ের ৩৩ হাজার ছাত্র/ছাত্রীর মধ্যে ২৮ হাজার ছাত্র/ছাত্রীর  এক বছরের উপবৃত্তির টাকা বিতরনের জন্য প্রয়োজন ছিল  ৩ কোটি ৮ লক্ষ টাকা ।  কিন্ত তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে  ভ্রমাত্মকভাবে টাকার চাহিদা পাঠানো হয় ১ কোটি ৮ লক্ষ টাকা। চাহিদা অনুযায়ী সরকারের প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রণালয় ১ কোটি ৮ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করলে প্রকৃত চাহিার তুলনায় প্রায় ২ কোটি  টাকা কম বরাদ্দ  আসায় উপজেলা ব্যাপী উপবৃত্তির টাকা বিতরন নিয়ে টাকা বিতরন নিয়ে চরম অনিশ্চয়তা ও হতাশা দেখা দেয়। এবং ছাত্র/ছাত্রীরা চলতি বছর উপবৃত্তির টাকা থেকে  বঞ্চিত হবে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

কিন্ত  বিষয়টি তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন  আমলে নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে পরামর্শ করে  তিনি নিজে ও সরকারী দপ্তরের সকল কর্মকর্তাদের মাধ্যমে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে ছাত্র/ছাত্রীর সংখ্যা তদন্ত করে এ সত্যতা নিরূপন কওে তড়িৎ গতিতে  প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের সাথে যোগোযোগের মাধ্যমে পুনরায় ২ কোটি টাকা চেয়ে সংশোধিত চাহদা পত্র প্রেরন করে জরুরী ভিত্তিতে পুনঃবরাদ্দ আনার ব্যাবস্থা গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তাও জরুরী হস্তক্ষেপের কারনে জরুরী ভিত্তিওে বরাদ্দও চলে আসে। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রাজমনি জানান, পঞ্চম শ্রেণীর ছাত্র/ছাত্রীদেও জন্য ৫ শত টাকা এবং অন্যান্য শ্রেণীর ছাত্র/ছাত্রীদের মধ্যে ১২ শত টাকা হারে  বিতরন কার্যক্রম চলছে এবং আজ শনিবার বিতরন কার্যক্রম শেষ হবে। তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবিভাবক মোঃ নেছার উদ্দীন জানান, যখন চলতি বছর  উপবৃত্তির টাকা বিতরন নিয়ে চরম অনিশ্চয়তা ও হতাশা দেখা দিয়েছিল ঠিক সেই মুহুত্বে  উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের ভূমিকার কারনে  ২৮ হাজার ছাত্র/ছাত্রীদের মুখে  আবার হাসি ফুটলো।


এ ক্যটাগরির আরো খবর..