× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১

মাহফুজুল হক পিয়াস, ইবি

তারেক রহমানের আগমন উপলক্ষ্যে ইবি ছাত্রদলের স্বাগত মিছিল

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
ইবি ছাত্রদলের স্বাগত মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষ্যে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছাত্রদলের টেন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিলে নেতা-কর্মীদেরকে ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে’; ‘২৫ তারিখ সারাদিন, ছাত্রদলের খুশির দিন’; ‘২৫ তারিখ সারাদিন, বাংলাদেশের খুশির দিন’; ‘জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’; ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’; ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।
মিছিলটি নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপিপন্থি শিক্ষক সংগঠন ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী।
সমাবেশে আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “বাংলাদেশের নির্বাচন ইনশাল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারিতেই হবে। কোনো ষড়যন্ত্রই এই নির্বাচন নস্যাৎ করতে পারবে না। দিল্লি বসে বা পিণ্ডি বসে কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে সফল হবে না। নির্বাচনের তফশিল ঘোষণার পর কিছু মানুষের মুখ কালো হয়ে গেছে। যারা এসব ষড়যন্ত্রে লিপ্ত, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। মুখ কালো করে তালবাহানা করে কোনো লাভ হবে না।”
তিনি আরও বলেন, “আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় সমবেত হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে ফিরে এসে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেবেন। আমরা গত ১৭ বছর ধরে অন্যায়, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। আমাদের পাঁচ হাজারের বেশি নেতা-কর্মী খুন-গুমের শিকার, দেড় লক্ষ মামলা, ৬০ লক্ষ আসামি করা হয়েছে। তবুও আমরা রাজপথে থেকেছি। তারেক রহমান লন্ডন থেকে আমাদের নেতৃত্ব দিয়ে গেছেন। তিনি আমাদের সাংগঠনিক অভিভাবক।”


এ ক্যটাগরির আরো খবর..